শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ১০ দফার দাবী ডেপুটেশন দিল মালদার হরিশচন্দ্রপুর সি টু ১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। ১ নং ব্লকের ৪টি সংস্থা ICDS, প্যারা টিচার, এ সেস কে, এম এস কে এর বেশ কিছু প্রকল্প, মিড ডে মিল সঙ্ক্রান্ত, স্কুল শিক্ষকদের বেতন সঙ্ক্রান্ত, ১০০ দিনের প্রকল্প সহ মোট ১০ টি দাবী নিয়ে এই ডেপুটিশন জমা দেওয়া হয়। জানা যায়, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবী যেখানে ত্রিপুরা রাজ্য সরকার প্যারা টিচারের মাসিক বেতন ১৮,০০০ টাকা,তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষকরা তা পাবেনা কেন। ১০০ দিনের প্রকল্পে কাজের পারিশ্রমিক যা পাওয়া যায় তার পরিবর্তে ৩০০ টাকা দিতে হবে ও ১০০ দিনের পরিবর্তে ২০০ দিন করতে হবে কাজের সময়সীমা। মিড ডে মিল প্রকল্পে সেলফ হেল্প গ্রুপ এর সদস্যারা কাজ করত,কিন্তু বর্তমানে স্কুল শিক্ষকরা মিড ডে মিলের বাজার করার দায়িত্ব সামলান এবং টাকা শিক্ষকদের খাতায় ধুকছে।
শ্রমিক সংগঠনের সদস্য জামিল ফিরতস জানান, মিড ডে মিল সঙ্ক্রান্ত, স্কুল শিক্ষকদের বেতন সঙ্ক্রান্ত, ১০০ দিনের প্রকল্প সহ মোট ১০ টি দাবী নিয়ে এই ডেপুটিশন জমা দিয়েছি আমরা। আর তার জন্যই মঙ্গলবার তারা সকলে ধিক্কার মিছিল করে এই ডেপুটেশন কর্মসূচী করেছেন বলে জানান সংগঠনের সদস্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8bs3tA55aMU